Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের নতুন ইউএনও মামুনুর রহমান

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করছেন কিশোরগঞ্জের মামুনুর রহমান। তাকে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (১৬ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

তিনি গত ১ এপ্রিল থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মামুনুর রহমান, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা জহিরুল ইসলাম সিংপুর ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান। তার মা প্রয়াত মাহমুদা বেগম। তিন ভাই এবং এক বোনের মধ্যে মামুনুর রহমান দ্বিতীয়।  ৩১তম প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সহকারী কমিশনার হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তিতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলাতেই সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ১ এপ্রিল থেকে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.