Sylhet Today 24 PRINT

সাবেক ছাত্রদল নেতা মুন্নাসহ ৭ জনের নামে পুলিশের এসল্ট মামলা

শামীমের বাসায় পুলিশের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান মুন্নাসহ ৭ জনের নামে পুলিশের উপর হামলার অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে। রোববার রাতে কতোয়ালি থানায় এ মামলা দায়ের হয়। এরআগে সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক চলছে এমন অভিযোগ পেয়ে রোববার বিকেলে পুলিশ আবুল কাহের শামীমের সোবহানীঘাটের যতরপুর এলাকার বাসায় যায়। এসময় মুন্নাসহ কতিপয় ব্যক্তি পুলিশের উপর হামলা চালায়। এসময় তারা পুলিশকে বহনকারী অটোরকিশা্ও ভাংচুর করে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।

ওসি বলেন, ওই বাসা থেকে এখলাসুর রহমান মুন্নাসহ ৭ জনকে আটক করে আনে পুলিশ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ১২ রাউন্ড গুলি করেছে পুলিশ। এছাড়া সেখান থেকে ৩টি মোটর সাইকেল ও ৩টি পাসপোর্ট জব্দ করা হয়।

ওসি জানান, আটকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মুন্না ছাড়া বাকীদের নাম জানাতে পারেননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.