Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় পুলিশের অভিযানে নেতাকর্মীদের আটকের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রদল।   

রোববার (১৬ সেপ্টেম্বর) রাতে মিছিলটি জিন্দাবাজার থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
 
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল হক, মহানগর ছাত্রদলের সহ সভাপতি তানভীর আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ প্রমুখ। বিক্ষোভ মিছিলে জেলা ও মহানগর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা জেলা বিএনপির সভাপতির বাসায় পুলিশ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা কারণে হয়রানীর উদ্দেশ্যে প্রশাসন উদ্দেশ্যমূলক ভাবে বিএনপির নেতাকর্মীদের বাসায় পুলিশী তল্লাশীর নামে হয়রানী করা হচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.