Sylhet Today 24 PRINT

মাধবপুরে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের অর্থায়নে নারী উন্নয়ন ফোরামের  উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আহম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এ স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলবাহার খানমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেন।

সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নারী নেত্রী সেলিনা আক্তার, ইসরাত জাহান ডলি, জমশেদ আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.