Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু গোল্ডকাপে ফেঞ্চুগঞ্জকে টাইব্রেকারে হারিয়েছে গোয়াইনঘাট

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটে চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে গোয়াইনঘাট উপজেলা ফুটবল দল টাইব্রেকারে ফেঞ্চুগঞ্জ উপজেলা ফুটবল দলকে ৪-৩ গোলে পরাজিত করে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

নির্ধারিত খেলা গোলশূন্য শেষ হলে টাইব্রেকারে গড়ায়।

বুধবার (১৯ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা ফুটবল দল জৈন্তাপুর উপজেলা ফুটবল দলের মুখোমুখি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.