Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে কলেজ ছাত্রের আত্মহত্যা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের গোয়াইনঘাটে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। আত্মহননকারী সাইফুল ইসলাম (১৯) উপজেলার নলজুড়ি গ্রামের হারুনুর রশিদের ছেলে ও জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সাইফুল ইসলাম ও তার বড় ভাই ফয়জুর রহমানের মাঝে তাদের অসুস্থ বাবাকে মেডিকেল নিয়ে যাওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে বড় ভাইয়ের সাথে অভিমান করে রাত ৮টার দিকে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে গাছের ডালের সাথে ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করে।

খবর পেয়ে থানার এস আই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সূরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.