Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে এজাহারনামীয় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার গোডাউন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. তাজ উদ্দিন (৪৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের প্রয়াত আ. মান্নানের ছেলে।

র‍্যাব জানায়, তাজ উদ্দিনের বিরুদ্ধে ছিনতাইয়ের একটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.