Sylhet Today 24 PRINT

ছাতকে পুত্রকে পুলিশে সোপর্দ পিতার

ছাতক প্রতিনিধি |  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে নেশাগ্রস্থ পুত্র আব্দুর রজাককে (২৪) পুলিশের কাছে সোপর্দ করেছেন তার বাবা।

আব্দুর রজাক উপজেলার চরমহল্লাহ ইউনিয়নের চরচৌলা গ্রামের আব্দুর জহুরের পুত্র। সোমবার রাতে তাকে ছাতক থানায় সোপর্দ করা হলে মঙ্গলবার দুপুরে তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়।

জানা যায়, দীর্ঘদিন যাবত আব্দুর রজাক নেশায় আসক্ত হয়ে পরিবারের লোকজনকে নানাভাবে অত্যাচার-নির্যাতন করে আসছিল। গত সোমবার নেশার টাকার জন্য পরিবারের লোকজনের উপর হামলা করলে প্রতিবেশীদের সহায়তায় তাকে আটক করে রাতেই তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ছাতক থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.