Sylhet Today 24 PRINT

জুড়িতে হাতির আক্রমণে ছাত্রদল নেতার মৃত্যু

জুড়ি প্রতিনিধি |  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়ায় হাতির আক্রমণে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল আলী শামীমের (৪০) মৃত্যু হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে জুড়ি উপজেলার সাগরনাল এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শামীম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের আমজদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফুলতলা থেকে শামীম ও শাহীন সাগরনাল–ফুলতলা সড়ক হয়ে কুলাউড়া ফিরছিলেন। পথিমধ্যে হাতীর আক্রমণের শিকার হন তারা। পরে শাহীন পালিয়ে আসতে পারলেও সকালে শামীমের  উদ্ধার করে লাশ।

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শামীমের মুখে হাতির পায়ের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.