Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে এক যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার রাতে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ২নং জৈন্তাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসামপাড়া গ্রামের আ. মুতালিবের ছেলে সোহেল আহমদ ও ৫নং ফতেপুর ইউনিয়নের দলইপাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে শাহজাহান।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মায়নুল জাকির গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাই অভিযান চালিয়ে গতরাতে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.