Sylhet Today 24 PRINT

আসাদ উদ্দিনের মাতৃবিয়োগ, আজ জানাজা

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের মা মোছা. নূরজাহান আব্বাস আর নেই। বুধবার রাত ৯টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৯২ বছর।

 তিনি চার ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন।  
আজ বৃহস্পতিবার বাদ আসর হজরত শাহজালাল (র.) দরগাহ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ শেষে দরগাহ কবরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন হবে।

এদিকে সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের মা মোছা. নূরজাহান আব্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকেও শোক জ্ঞাপন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.