Sylhet Today 24 PRINT

সিলেটে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু, আটক ৩

নিজস্ব প্রতিবেদক |  ২০ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটে ১৫ দিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানে নগরীর কাষ্টঘর, ভার্থখোলা, ক্বীনব্রিজ ও মমিনবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর ৪টি মাদক হাটে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্বে দেন সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা।

বিশেষ অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিলের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে তাদের কাছে থেকে ৭ কেজি গাজা, ৪০ পিস ইয়াবা ও ভারতীয় ফরেন লিকার উদ্ধার করা হয়েছে।

১৫ দিনব্যাপী মাদকবিরোধী এ যৌথ অভিযানে ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা, র‌্যাব ৯, এসএমপি ও এপিবিএন এর প্রায় ৪০ জন কর্মকর্তা ও সদস্য।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক অপারেশনের তত্ত্বাবধানে সিলেটের চিহিৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ১৫ দিনব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।
 
তিনি আরও বলেন, পবিত্র নগরী সিলেট থেকে মাদক নির্মূলে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও মাদক ব্যবসায়ীদের গোপন আস্তানার খবর মাদকদ্রব্য অধিদপ্তরকে অবহিত করার সাথে সাথে যে কোন সময় যে কোন দিন তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রেখে অভিযান পরিচালনা করা হবে। বর্তমান সরকার মাদক নির্মূলে বদ্ধপরিকর তাই আমরা মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.