Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে চোরাই ট্রাকসহ গ্রেপ্তার ২

জৈন্তাপুর প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের জৈন্তাপুরে একটি চোরাই ট্রাকসহ গাড়ী চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) জৈন্তাপুর থানাধীন কেন্দ্রী নামক গ্রামে রাত আড়াইটায় ট্রাকটি (ঢাকা মেট্রো-ট- ১৮-৫৯৯৮) চুরির সময় এলাকাবাসী চোরচক্রের ওই দুই সদস্যকে আটক করে থানায় সোপর্দ করে।

পরদিন জৈন্তাপুর মডেল থানা পুলিশ তাদের বিরুদ্ধে চুরির মামলা (নং-১৫, তারিখ- ১৯/০৯/২০১৮) করে সে মামলায় তাদের গ্রেপ্তার দেখায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জৈন্তাপুর কেন্দ্রী হাওর গ্রামের আজাদ মিয়ার ছেলে শাহেদ মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলার দলইপাড়া (দলইরগাওঁ) গ্রামের ইন্তাজ আলীর ছেলে পারভেজ মোশারফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান এ ঘটনার সাথে জড়িত চোর সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, ধৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। রিমান্ডে নিয়ে আসলে হয়তো আরো তথ্য বেরিয়ে আসবে বলে ধারনা করছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.