Sylhet Today 24 PRINT

বেসরকারি হাসপাতাল শুধু ব্যবসার জন্য নয়

সংবাদ সম্মেলনে সিলেটের প্রাইভেট হসপিটাল এন্ড ডায়গানস্টিক সেন্টারের মালিকরা

নিজস্ব প্রতিবেদক |  ২১ সেপ্টেম্বর, ২০১৮

বেসরকারি হাসপাতালে শুধু ব্যবসার জন্য নয়, সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও রয়েছে বলে মন্তব্য করেছেন প্রাইভেট হসপিটাল এন্ড ডায়গানস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি  ও নুরজাহান হসপিটালের স্বত্বাধিকারী ডা. নাসিম আহমদ।
তিনি বলেন, রোগীদের সেবায় দায়বদ্ধতার জন্য এই সংগঠন করা হয়েছে।

সেবাগ্রহীতাদের অভিযোগ-অনুযোগ খতিয়ে দেখার এসোসিয়েশনে অভিযোগ কেন্দ্র খোলা হবে। অভিযোগ খতিয়ে দেকার জন্য কমিটিতে সাংবাদিকদেরও সদস্য হিসেবে রাখা হবে।

বৃহস্পতিবার রাতে নগরীর একটি হোটেলে এসোয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন,  সিলেটে ৬৫ টা ডায়গানস্টিক সেন্টার, ৫৮ টা হাসপাতাল রয়েছে। এসব প্রতিষ্ঠানের অর্ধেকের বেশি এসোসিয়েশনের অধিভূক্ত এখন। বাকি প্রতিষ্টানের সেবার মান যাচাই করে এসোসিয়েশনের অন্তভূক্ত করা হবে।

সভাপতির বক্তব্যে ডা. নাসিম বলেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষের জন্য পরিপূর্ণ ১৮ শ’ হাসপাতাল আছে। এর ৭৬ শতাংশ বেসরকারি ও বাকিটা সরকারি হাসপাতাল।
তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপদে ১০ হাজার মানুষের জন্য আছে ৩ জন চিকিৎসক একজন নার্স। যেখানে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার চাহিদা হলো এক হাজার লোকের জন্য এক জন চিকিৎসক ৩ জন নার্স। সে তুলনায় আমাদের অবস্থা অপ্রতুল। তারপরও সব অসুখের পর আমাদের দেশের মানুষের গড় আয়ু এখন ৭২ শতাংশ। যেখানে পাশের দেশ ভারতে ৬৯ শতাংশ।

বক্তারা বলেন, সিলেটেও জনসংখ্যার চেয়ে হাসপাতাল অপ্রতুল। এজন্য হাসপাতালগুলো বাঁচিয়ে রাখতে হবে। এখানে হাসপাতালের মানে-গুনে প্রতিযোগীতা আছে কিভাবে আমরা উন্নতি করতে পারি। সাফল্যের দিকেও সিলেট এগিয়ে আছে বলে দাবি করেন এসোসিয়েশনের নেতারা।

বক্তারা বলেন, সেবা প্রদানে ত্রুটি হয়, হাজারে একটি হয়। কিন্তু চিকিৎসকদের কাজ মানুষের জীবন রক্ষা করা। প্রতিষ্টানগুলোতে হাজার হাজার অস্ত্রপচার হলেও ভুল চিকিৎসার দু’একটি অভিযোগ থেকেই যায়।
 
এছাড়া বেসরকারি হাসপাতালে গত ৩৪ বছরে একই চার্জ ছিল। জীবন মানের তুলনায় এখন কেবল হাজার টাকা চার্জ বেড়েছে, বলেন তারা।  

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্থানীয় আইডিয়াল হসপিটালের পরিচালক আজিজুর রহমান রুম্মান, সহ সভাপতি ও সিটি ক্লিনিকের পরিচালক ডা. আবু ইউসুফ ভূইয়া, সহ সভাপতি ও ইউনাইটেড হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মাহমুদ, ইবনেসিনা হাসপাতালের পরিচালক আব্দুল কাদির, এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ক্রিসেন্ট মেডিকেল সার্ভিসেস এর স্বত্বাধিকারী জাকির আহমদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.