Sylhet Today 24 PRINT

খাদিমনগরে মানববন্ধন ও সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদের তিনবারের সদস্য দেলোয়ার হোসেন দিলুর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

শুক্রবার বাদ জুম্মা ছালিয়া কলারতল এলাকায় বৃহত্তর ছালিয়াবাসী আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেছেন, কলারতল গ্রামের তেরা মিয়ার পরিবারের সাথে অন্যদের জায়াগা নিয়ে বিরোধ রয়েছে। এককজন জনপ্রতিনিধি হিসেবে দিলু মেম্বারসহ এলাাকার গণমাণ্য ব্যাক্তি পঞ্চায়েত করে জায়াগা নিয়ে বিরোধ নিস্পত্তি করে দিয়েছিলেন। কিন্তু ভালো কাজ করতে গিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।

খাদিমনগর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও এনায়েত আহমদের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল কমিটির সভাপতি মাসুক মিয়া, যুবলীগ নেতা ইকলাল আহমদ, ইউনিয়ন পূজা কমিটির সভাপতি কানাই বিশ্বাস, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরিফ আহমদ সুমন, ছালিয়া পশ্চিমপাড়া সাধীন বাংলা যুবসংঘের সাবেক সভাপতি আব্দুল আহাদ, এলাকার মুরব্বি তৈমুছ আলী, নয়াটিলা পুজামন্ডপের সাধারণ সম্পাদক ধীরু নম, মুরব্বি সাবাজ মিয়া, মৌলানা সৈয়দুর রহমান, ছালিয়া জামে মসজিদের ইমাম নুর আহমদ, সদর উত্তর লেবার সমবায় সমিতির সভাপতি ছমির মিয়া, মুরব্বি লালু মিয়া, হাফিজ মাসুম আহমদ, দুদু মিয়া, এমদাদ আহমদ, নুর মিয়া, রঙিটিলা সোনার বাংলা সংঘের সাবেক সভাপতি আব্দুল হক, মুর্শেদ আহমদ ও আরব আলী। অন্যদের মধ্যে জুনেদ আহমদ, রুবেল আহমদ, রাজু আহমদ, খোকন আহমদ, রাসেল মিয়া, ইমরান আহমদ, আবুল কালাম, আব্দুল ওয়াহিদ, জালাল আহমদ, নজরুল ইসলাম, সাবেল আহমদ, লাহিন আহমদ, শিপলু মিয়া, ইয়ামিন আহমদ, হারিছ আলীসহ কয়েকশ এলাকাবাসাী উপস্থিত ছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.