Sylhet Today 24 PRINT

৬ দিনের সফরে সিলেটে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২১ সেপ্টেম্বর, ২০১৮

ছয় দিনের সফরে সিলেট এসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার দুপুরে তিনি সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরে এসে পৌছান।

এসময় সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাজ উদ্দিন সিরাজ, সাবেদ সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেবুন্নেসা হকসহ আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব মো. জাকির হোসেন  জানান, ছয় দিন নিজের নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বিভিন্ন কর্মসূচীতে যোগ দেবেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.