Sylhet Today 24 PRINT

জালালাবাদে ৫ মামলার আসামী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটে ৫ ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন পাইকরাজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতি: উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত সুভাষ (৩৫) বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ডাকাতি সংগঠিত করেছে। তার নামে জালালাবাদ থানায় ডাকাতির ৫টি মামলা রয়েছে এবং সবগুলো মামলাতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারকৃত সুভাষ জালালাবাদ থানাধীন পাইকরাজ গ্রামের আলতা মিয়ার পুত্র।

উল্লেখ্য, সুভাষ জালালাবাদ থানায় জিআর-৮৬/১৮, জিআর-২৪৩/১৩, জিআর-৮৯/১২, জিআর-৫২/১৪, জিআর-১৮৯/১১ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.