Sylhet Today 24 PRINT

মাধবপুরে অজ্ঞাত নারীর ট্রেনে কাটা লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট রেল সেকশনের শাহজাহানপুর গ্রামের গ্রাম পুলিশ ফজল মিয়ার বাড়ির পূর্ব পাশে অজ্ঞাত এক নারীর ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই তারেক উজ জামান জানান, শনিবার সকাল সাড়ে ৬টায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.