Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় নারীর মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  ট্রাকের চাপায় তাসনিমা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গলের ভৈরববাজার-মুন্সিবাজার সড়কের মৃতিংগা চা বাগানের সামনের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে বলে সিলেটটুডে টোয়েন্টি ফোরকে জানান শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা কে এম নজরুল।

নিহত তাসনিমার বাড়ি হবিগঞ্জ জেলার মিরপুরের চারিগ্রামে জানিয়ে তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কুতুব আলী সিলেটটুডে টোয়েন্টি ফোরকে জানান, তাসনিমা বেগম সকালে চা বাগানের সামনের রাস্তা দিয়ে তার স্বামীর সাথে মোটরসাইকেল এ যাচ্ছিলেন। সাথে তাদের বাচ্চাও ছিলো। পথিমধ্যে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে তাসনিমা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরবর্তীতে ট্রাকটি তাসনিমা কে চাপা দিয়ে দ্রুতগতিতে সেখান থেকে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাসনিমার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.