Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। রোববার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শ্রীমঙ্গল থানাধীন ভুনবীর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- মৌলভীবাজারের জেলার ইসলামপুর গ্রামের মৃত নোয়াজ উল্লাহর ছেলে শিপন মিয়া ওরফে পেচন মিয়া (২৮)।

অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে এবং এএসপি মো. আফজাল হোসেনসহ র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল এ অভিযানটি পরিচালনা করেন।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিপন মিয়া ও ভিকটিমের মধ্যে জমিজমা সংক্রান্ত রিরোধের জের ধরে গত ১৬ জুলাই ২০১৬ তারিখ ভিকটিম মো. লুদি মিয়া মামলা সংক্রান্ত ব্যাপারে মৌলভীবাজার কোর্টে রওয়ানা দেন।

পথিমধ্যে আসামিরা তার পথরোধ ও মারপিট করে এবং এক পর্যায়ে ভিকটিমকে ধারালো অস্ত্রদ্বারা এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

গ্রেপ্তারকৃত আসামিকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.