Sylhet Today 24 PRINT

রুই মাছের পেট থেকে ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট নগরীতে রুই মাছের পেটের ভেতর থেকে ৬১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩টা ২০ মিনিটে বন্দরবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি লিমিটেডের মার্কেটের সামনে থেকে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিত্রীমহল গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে আব্দুল খালেক (৩৩)।

র‍্যাব জানায়, খালেক ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য কিনে মাদকসেবীদের নিকট বিক্রি করত।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.