Sylhet Today 24 PRINT

বড়লেখায় গাঁজাসহ নারী আটক

বড়লেখা প্রতিনিধি  |  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় গাঁজাসহ সেবা রানী মালাকার (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর শাহবাজপুর রেল কলোনীর হরেন্দ্র মালাকার ওরফে শিরকার স্ত্রী।

সোমবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শাহবাজপুরে রেল কলোনীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তাঁর ঘর তল্লাশি করে ২২৭ গ্রামসহ ৫০ পুরিয়া গাঁজা এবং ১৬০ টাকা জব্দ করা হয়।

উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হওয়া ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.