Sylhet Today 24 PRINT

সিলেটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জেলা এক্টিভেশন মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ এর জাতীয় অনুষ্ঠানের পূর্বে সিলেটে জেলা পর্যায়ে ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার রিকাবিবাজার জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়াম এর সামনে দিনব্যাপী জেলা এক্টিভেশন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের রেজিষ্ট্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত তরুণদের অংশগ্রহণে বিকেল সাড়ে ৩টায় “লেটস টক” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং বিকেল সাড়ে ৫টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ইয়াং বাংলা সিআরআই-এর আঞ্চলিক প্রতিনিধি শাহান আহমদ।

উল্লেখ্য, তরুণদের অনুপ্রাণিত করতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পুরষ্কার প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.