Sylhet Today 24 PRINT

ছাতকে সুরমা নদীতে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

ছাতকে সুরমা নদীতে পড়ে নিখোঁজ নৌকা শ্রমিক আব্দুল কাদিরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে নোয়ারাই গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আব্দুল কাদির দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের মঙ্গল মিয়ার পুত্র।

গত শনিবার দুপুরে সুরমা নদীর নোয়ারাই চৌধুরী পাড়া ঘাটে খেয়া নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় নৌকার মাঝি আব্দুল কাদির। ঘটনার একদিন পর সুরমা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.