নিজস্ব প্রতিবেদক | ১১ জুলাই, ২০১৫
২০১৮ সালে জাতিসংঘের বৈঠক রয়েছে। সে বৈঠকে জাতিসংঘ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা দেবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সরকারের পরিকল্পনার অনেক আগেই বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় উঠে এসেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংক ইতোমধ্যে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
অর্থমন্ত্রী শনিবার (১১ জুলাই) সকালে সিলেটের শাহী ঈদগাহে নির্মাণাধীন মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত হবে। সরকারের ১০ বছরের পরিকল্পনায় ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হওয়ার কথা বলা আছে। এর আগেই মধ্যম আয়ের দেশ হলো বাংলাদেশ।