Sylhet Today 24 PRINT

ছাতকে বিএনপি নেতা গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি তকদ্দুছ আলী পীরকে ছাতক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া গ্রামের মৃত ইমান আলী পীরের পুত্র।

ভূমি সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের মৃত সমছু মিয়া তালুকদারের পুত্র ফখরুল রহমান তালুকদারের সাথে তকদ্দুছ আলী পীরের জাউয়াবাজারের একটি দোকান কোটা নিয়ে বিরোধ চলে আসছিল।

গত ৬ সেপ্টেম্বর বিরোধকৃত ভূমিতে আদালতের আদেশ উপেক্ষা করে তকদ্দুছ আলী পীর জোরপূর্বক দোকান কোটার সংস্কার কাজ করার চেষ্টা করলে ফখরুল রহমান তালুকদার এতে বাধা প্রদান করে।

এসয়ম প্রতিপক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে হামলা করার অভিযোগ ছাতক থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন ফখরুল রহমান তালুকদার।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভূমি সংক্রান্ত মামলায় তকদ্দুছ আলী পীরকে পুলিশ গ্রেপ্তার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.