Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

পৌরসভা মেয়র উপ-নির্বাচন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে পনের হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পৌরশহরের চৌমুহনীতে মিছিল সহকারে প্রচারণা চালিয়ে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে দশ হাজার টাকা ও আমিনুল ইসলাম রাবেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.