Sylhet Today 24 PRINT

শিক্ষা দিবস উপলক্ষে মৌলভীবাজারে দেয়াল পত্রিকা উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

শিক্ষা দিবস উপলক্ষে মৌলভীবাজারে দেয়াল পত্রিকা 'ফিনিক্স' উদ্বোধন, সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদ।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দেয়াল পত্রিকাটির উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী।

উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ সংসদের সভাপতি তপন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক রাজন দেবের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংসদের সভাপতি সুবিনয় রায়, জেলা সাধারণ সম্পাদক পিনাক দেব, জেলা সাংগঠনিক সম্পাদক কনক দেবনাথ, কলেজ সংসদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দিগন্ত ভট্টাচার্য।

সমাবেশে বক্তারা 'মহান শিক্ষা দিবস' এর তাৎপর্য, বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা তুলে ধরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.