Sylhet Today 24 PRINT

হরিপুরে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

ছবি: ফেসবুক থেকে প্রাপ্ত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে বালিপাড়া ও হাদপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষ হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির ঘটনাস্থল থেকে জানান সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছুটা সময় সড়কে যান চলাচল বন্ধ ছিল বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.