Sylhet Today 24 PRINT

ছাতকে ৫টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে জাউয়া বাজারে খাবারের হোটেল ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাউয়া বাজারে সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে ও সুনামগঞ্জ র‌্যাব-৯ এর এএসপি আব্দুল খালেক ও ডিএডি নাসিম রেজাসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে খাদ্য সামগ্রী বিক্রির এ সকল প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫টি প্রতিষ্ঠানকে পচা, বাসি ও নোংরা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মোট ২০ হাজার টাকা জরিমানা করে।

এদের মধ্যে জাউয়া বাজার ইসলাম রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, তিন ভাই রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, মসান্না রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, তাওহিদা রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, হাবিব বেকারিকে ২ হাজার টাকা ও রাজা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি মিষ্টির দোকানদার ও ফল ব্যবসায়ীরা জরিমানার অর্থ এড়াতে দোকান বন্ধ করে পালিয়ে যান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.