Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড এক্টিভেশন

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

সারা দেশব্যাপী চলমান জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড-২০১৮-এর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা এক্টিভেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শমশেরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ এক্টিভেশন অনুষ্ঠিত হয়।

গত বছর (২০১৭) জয় বাংলা ইয়ুথ এওয়ার্ডপ্রাপ্ত কমলগঞ্জের জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাসের সঞ্চালনায় এ এক্টিভেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, ইউপি সদস্য ইয়াকুব আলী, বাবুল মাদ্রাজী, রাজ কুমার রবিদাস, রঞ্জিত রবিদাস প্রমুখ।

আয়োজক মোহন রবিদাস জানান, এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল অত্র উপজেলা থেকে জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড ২০১৮ পাওয়ার যোগ্যতাসম্পন্ন সংগঠন খুঁজে বের করা। তাদেরকে এই এওয়ার্ড প্রাপ্তির আবেদন যথাযথভাবে পূরণ করতে সহযোগিতা করা। তিনি মনে করেন কমলগঞ্জ উপজেলার অনেক সংগঠন আছে যারা একটু সচেতন হয়ে তাদের কাজকর্মকে উপস্থাপন করলে এ এওয়ার্ড পেতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.