সুনামগঞ্জ প্রতিনিধি | ১১ জুলাই, ২০১৫
সুনামগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থ মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে মুসলিম চ্যারেটি ইউকে’র অর্থায়নে ও আমরা ফাউন্ডেশনের সহায়তায় দেড় শতাধিক মানুষকে আটা, ময়দা, তেল, চাল, ডাল, চিনি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, মুসলিম চ্যারেটি ইউকে’র কান্ট্রি ডিরেক্টর ফজলুল করিম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বজলুল মজিদ চৌধুরী খসরু, সাংবাদিক এমদাম রেজা চৌধুরী প্রমুখ।