Sylhet Today 24 PRINT

মোগলাবাজার ইউপি চেয়ারম্যান সাইস্তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সাইস্তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছে ইউনিয়ন পরিষদ।

গত সোমবার (২৪ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদের সভাপতিত্বে ইউপি মিলনায়তনে আয়োজিত এক জরুরী সভায় ৯জন সদস্যের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।     

বুধবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এই অনাস্থা প্রস্তাবটি দাখিল করা হয়। এতে উল্লেখ করা হয়, অনাস্থা প্রস্তাবটি কার্যকর করে চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সাইস্তাকে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.