Sylhet Today 24 PRINT

ছাতকে ফারুক হত্যা মামলার আসামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে আলোচিত আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় তাজ উদ্দিন (৩৫) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের বোয়ালখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

তাজ উদ্দিন ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রাজারগাঁও গ্রামের আখলিছ আলীর পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে বোয়ালখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ফারুক মিয়া হত্যাকাণ্ডের এজাহারভুক্ত অন্যতম আসামী তাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফারুক মিয়া হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.