জৈন্তাপুর প্রতিনিধি | ২৬ সেপ্টেম্বর, ২০১৮
জৈন্তাপুরে দুই শিক্ষার্থীর কথা কাটাকাটির জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনের শতাধিক শর্ট গানের গুলি ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পুলিশের পাশাপাশি র্যাব ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে।
বৃধবার সকালে জৈন্তাপুর উপজেলা হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২০১৯সনের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আয়োজনের লক্ষ্যে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা আহবান করে শিক্ষার্থীরা। এসময় ১০ম শ্রেনীর ছাত্র বালিপাড়া গ্রামের আরিফ এবং হাউদপাড়া গ্রামের ছাত্র জামাল এর বক্তব্যের জের ধরে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরবর্তীতে যুব উন্নয়ন অধিদপ্তরের এনএসপি নিয়োগকৃত শিক্ষক ইয়াকুব আলী বক্তব্য দিলে ছাত্রদের মধ্যে সংর্ঘষের শুরু হয়।
বিষয়টি বালিপাড়া ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে স্কুলে মারামারির সংবাদ ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে বিষয়টি নিয়ে দুটি অঞ্চলে বিভক্ত হয়ে একটি পক্ষ বালিপাড়া, হরিপুর,শিকার খা, তিনপাড়া অপর পক্ষ হাউদপাড়া, ভেলুপাড়া, মাঝপাড়া ও জুয়াইরটুক এলকাবাসী হরিপুর বাজারে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ সকাল ১১টা হতে বিকাল ৩টা পর্যন্ত চলে।
এ ঘটনায় পুলিশ সহ উভয় পক্ষের অন্তত ২শতাধিক লোক আহত হয়েছে। এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ শতাধিক শর্ট গানের গুলি ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। ঘটনার সংবাদ পেয়ে আইন শৃংঙ্খলা বাহিনী সদস্যদের সহযোগিতায় ১৭পরগনার সালিশ ব্যক্তিগন উভয় পক্ষের সাথে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে যায়।
একপর্যায়ে উভয় পক্ষের সম্মতিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে উভয় পক্ষের সাথে পৃথক পৃথক বৈঠক শেষে এলাকায় শন্তি ফিরে আসে। প্রায় ৫ঘন্টা পর সিলেট-তামাবিল মহাসড়ক যান চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং উভয় পক্ষের লোকজন বাজার এলাকা ত্যাগ করে নিজ নিজ বাড়ীতে ফিরে যায়। সমঝোতা বৈঠকের জন্য আগামী রবিবার বৈঠকের দিন নির্ধারন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হরিপুর বাজারে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রাখা হয়েছে।
এ ঘটনায় আহতরা হলেন- হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানোজিং কমিটির সভাপতি আলা উদ্দিন, ছালাম মিয়া, ফখরুল ইসলাম, নিজাম উদ্দিন, হারুন আহমদ, এনাম আহমদ, জালাল উদ্দিন, আশিকুর রহমান, সাহাবউদ্দিন, কবির আহমদ, আব্দুল খালিক, মোঃ জাকারিয়া, কিবরিয়া, কামাল উদ্দিন, কালা মিয়া, সাহাব উদ্দিন, ময়নুদ্দিন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির, অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার জাহিদ, এস আই সুজন, এএসআই রায়হান সহ অন্যান্য আহতদের নাম জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেন কানাইঘাট সার্কেল‘র সিনিয়র এএসপি আমিনুর রশিদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম, সহকারি কমিশনার(ভূমি) মুনতাসির হাসান পলাশ।