Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার-বড়লেখা সড়কে ট্রাক আটকে ৬ কিলোমিটার যানজট

কুলাউড়া প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা সড়কের কালভার্টের ডাইভার্শনে পণ্য বোঝাই ট্রাক আটকে পড়ায় এই সড়ক দিয়ে যান চলাচল ব্যহত হয়ে ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার রাতে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লোহাউনি চা-বাগান এলাকায় সংস্কারাধীন কালভার্টের ডাইভার্শনে পণ্যবোঝাই ট্রাকটি আটকা পড়ে।

এরপর থেকে এই রুটে বাস, ট্রাক, পিকআপভ্যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ট্রাকটি উদ্বার করতে না পারায় এ রুটের প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

এতে করে এ রুট দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সওজ এর নিজস্ব উদ্ধাররকারী ক্রেন না থাকায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে।

সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী কুলাউড়া কার্যালয়ের রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার-বড়লেখা সড়কের সংস্কার কাজ চলছে। এ সড়কের লোহাউনিতে একটি কালভার্টেরও কাজ চলছিল। বিকল্প ডাইভারশন দিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছিলো কিন্তু একটি পণ্যবোঝাই ট্রাক যাওয়ার সময় ডাইভারশনে আটকা পড়ে। আমাদের নিজস্ব কোন উদ্ধারকারী ক্রেন না থাকায় উদ্ধারকাজ ব্যহত হয়েছে। বিকল্প উপায়ে পরিবহন শ্রমিক ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটির পণ্য নামিয়ে উদ্ধারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.