Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে কৃষক লীগের মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদরে প্রচার মিছিল করেছে কৃষক লীগের স্থানীয় নেতাকর্মীরা। সুনামগঞ্জ-১ আসনে (জামালগঞ্জ, তাহিরপুর,ধর্মপাশা ও মধ্যনগর) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহরিয়ারের পক্ষে এ প্রচার মিছিল বের করা হয়।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের আয়োজনে অনুষ্ঠিত মিছিলটি উপজেলা সদরের ফেরিঘাট এলাকা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সামনে পথসভায় মিলিত হয়।

পথসভায় কৃষক লীগের নেতাকর্মীরা সুনমাগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় কৃষক লীগ নেত্রী অ্যাড. শামীমা শাহরিয়ারকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানের দাবি জানান।

মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আলী আমজদ, যুগ্ম আহবায়ক সামছুল আলম, সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক জালাল মিয়া, রেশদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক একলিমুর রাজা চৌধুরী মানিক, জামালগঞ্জ সদর ইউনিয়ন কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক সানাহর আলম সান্টু, মামুন মিয়া, শায়েস্তু মিয়া, ভীমখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন আলাল, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাচনাবাজার ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আব্দুর রহমান, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি লায়েছ মিয়া, সাধারণ সম্পাদক হৃদয় দাস, বেহেলী ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক শাস্তু মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.