কমলগঞ্জ প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জে পৌর মেয়র জুয়েল আহমদের ব্যক্তিগত অর্থায়নে জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬শত শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও মিড-ডে মিল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মো. জুয়েল আহমেদ।
জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসির সভাপতি মো. তাজুদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক শাহীন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মা সমাবেশ, শিক্ষা উপকরণ ও মিড-ডে মিল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোশাহিদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহসিন আহমেদ, বুলবুল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও মিড ডে মিল বিতরণ করেন অতিথিবৃন্দ।
পরে স্কুল প্রাঙ্গণে একটি নারিকেল চারা রোপণ করেন প্রধান অতিথি কমলগঞ্জ পৌরসভার মো. জুয়েল আহমেদ।