Sylhet Today 24 PRINT

হাওরবাসীর উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে হবে

সিলেটে গোলটেবিল আলোচনায় বক্তারা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

হাওরের লোকজন দিতে জানে। তারা নিতে জানেনা। তারা সকল প্রতিকুলতা ডিঙ্গিয়ে সেই হাওরেই পড়ে থাকে। এখনো তাদের জীবন মান উন্নয়ন হয়নি। তারা যেভাবে ছিল সেভাবেই পড়ে আছে। তাদের উন্নয়ন না হওয়ায় দারিদ্রতা আমাদের পিছু ছাড়ছেনা। হাওরবাসীর উন্নয়ন হলেই দেশের অর্ধেক দারিদ্রতা কমে যাবে। তাই এখনই হাওরবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের উন্নয়নে নিতে হবে সমন্বিত উদ্যোগ। এখন সময় এসেছে হাওরের উন্নয়ন করার।

বুধবার রাতে নগরীর উপশহর একটি হোটেলে পরিবেশ, হাওর ও সামাজিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে "হাওরের সমস্যা ও সম্ভাবনা" শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বক্তারা একথাগুলো বলেন।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন কাস্টমস-এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মো. শফিকুল ইসলাম। পরিবেশ, হাওর ও সামাজিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম। আলোচনায় অংশ নেন শাবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, একই বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কৃষিবিদ ডা. আব্দুল্লাহ আল মামুন, গ্রামীণ জনকল্যান সংসদের নির্বাহী পরিচালক মো. জামিল চৌধুরী, কৃষিবিদ ডা. আফ্রাদুল ইসলাম, ড. মো. আকরাম হোসেন, সাঈদ মিল্কী, ইয়েমিন চৌধুরী, নিশি মোহন নাথ, রহিমা বেগম, দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেসের ইকবাল সিদ্দিকী, যুগান্তরের ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, বাংলাদেশ হিউম্যান রাইট্স জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সাংবাদিক বকসি ইকবাল আহমেদ, তৌফিকুল আলম বাবলু, সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলার সভাপতি সুব্রত বসু, ফজলুর রহমান জসিম, শাহাদাত শিশির, আব্দুর রশিদ খান রাসেদ, জাকির সুমন, বেলাল মুহিত, সামস মো. আবু সুফিয়ান, মহিউদ্দিন উজ্জ্বল প্রমুখ।

বক্তারা আরো বলেন, কোনভাবেই হাওরবাসীকে পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। হাওর আমাদের দেশের একটি বড় সম্পদ। হাওরের মিঠাপানির মাছ বিক্রি করে আজ অনেকেই কোটিপতি। কিন্তু হাওরবাসীর উন্নয়নে কেউ তেমন উদ্যাগ নেয়নি। বর্তমান সরকার হাওরবাসীর উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে। সরকারের গৃহিত উদ্যোগ বাস্তবায়িত হলে হাওরবাসীকে আর পেছনে পড়ে থাকতে হবেনা। তাই হাওরবাসীর উন্নয়নে এবং হাওরের যে সম্দ আছে তার সঠিক কাজে লাগাতে হলে সমাজের সচেতন লোকদের এগিয়ে আসতে হবে। হাওরবাসীর জন্য বাজেটে থোক বরাদ্দ বেশী রাখতে হবে। বরাদ্দকৃত বাজেটের সঠিকখাতে সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা সেটিও খেয়াল রাখতে হবে। নদীর নাব্যতা দূর করতে নদী খনন করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.