Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৩টি ইউনিয়নে বিএনপির কমিটি ঘোষণা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি ও সাধারণ সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল তিনটি ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন দেন।

আদমপুর ইউনিয়নে মো. মছদ্দর আলীকে সভাপতি, মো. আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক, আলীনগর ইউনিয়নে মো. সিদ্দিকুর রহমান চৌধুরীকে সভাপতি, মো. ইলিয়াছ আলীকে সাধারণ সম্পাদক, কমলগঞ্জ সদর ইউনিয়নে মো. হারিছ উর রহমানকে সভাপতি, ডা. মনসুর আলম মঞ্জুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.