Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বজ্রপাতে আহত ৪

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে বৃষ্টির সাথে সৃষ্ট বজ্রপাতে ৩ নারী শ্রমিকসহ ১ গৃহিণী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার পৃথক দুটি স্থানে এ ঘটনাগুলো ঘটে।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের আং গফুরের স্ত্রী রাহেনা বেগম (৪২) বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতের তীব্র শব্দে আহত হন। তাকে সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মহিলা কানে আঘাত পেয়েছেন।
 
অপরদিকে ধলই চা-বাগানের ২২নং সেকশনে চা পাতা উত্তোলনের সময় তীব্র বজ্রপাতের শব্দে বৃহস্পতিবার দুপুরে ৩ নারী চা-শ্রমিক আহত হয়েছেন।

এ সময় কমলগঞ্জে ধলই চা-বাগানের নারী শ্রমিক দীপালী (২৮), জায়েদা (৩৫) ও রোভিনা (৩৭) বজ্রপাতের তীব্র শব্দের কারণে দৌড়াতে গিয়ে আহত হন।

তাদের ধলই চা-বাগান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.