সিলেটটুডে ডেস্ক | ২৭ সেপ্টেম্বর, ২০১৮
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান বলেছেন, দেশের মানুষের ভেতর বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনা রয়েছে। দেশ এগিয়ে চলেছে সেই চেতনায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়া কেউ দাবিয়ে রাখতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটে জয়ী করে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট জেলা ও মহানগর বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল আহমেদ ছফু, জেলা যুবলীগ নেতা রাসেল আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন রাখেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট মহানগরের সভাপতি মো. মিফতাহ উদ্দিন।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি শেখ মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ হাদির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগ নেতা রুয়েল আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর ইমন, মহানগরের সহ সভাপতি আজির, শাহজাহান আহমেদ, খালেদ আহমেদ, জেলার সহ সভাপতি ফারদান মাসুম, আবু তাহের, জালাল প্রমুখ।