গোলাপগঞ্জ প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর, ২০১৮
জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন নৌকা প্রতিকে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী জাকারিয়া আহমদ পাপলুর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর এলাকার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত পথসভায় স্থানীয় মুরব্বি রফিক উদ্দিন মাস্টার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন দিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এপিপি নিজাম উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু।
বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মন্নান, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকসুদ হোসেন বাবুল, প্রবীণ মুরব্বি নমিক আলী, মাস্টার ছালেহ আহমদ।