Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটে ওসমানীনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইয়ালিছ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কামরুজ্জামান নামে তার প্রাইভেট কার চালক।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকার ইসলাম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতে নিজস্ব প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিলেন ইয়ালিছ মিয়া। পথে ইসলাম ফিলিং স্টেশনের সামনে এলে তিনজন দুর্বৃত্ত পথরোধ করে তার বুকে ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে চালক কামরুজ্জামান এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইয়ালিছকে মৃত ঘোষণা করেন।

ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুনিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনা রাতে ঘটলেও খবর পেয়েছি শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে। এখনো মরদেহের সুরতহাল করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.