Sylhet Today 24 PRINT

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ শ্রীরামপুরে আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের শ্রীরামপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ শীর্ষ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০ ঠার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের শ্রীরামপুর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে ও সিনিয়র এএসপি পীযূষ চন্দ্র দাসকে সাথে নিয়ে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল অভিযানটি পরিচালনা করেন বলে জানান র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।

আটক দুই মাদক ব্যবসায়ী হলো- জকিগঞ্জের বাকরশাল গ্রামের আজিজুর রহমানের ছেলে বাবুল আহমেদ (৩৫) ও শাহপরান থানাধীন কুশিঘাট এলাকার আলম নুর মিয়ার ছেলে মো. রিপন (২৮)।

এ সময় তাদের কাছ থেকে ৯৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯ লক্ষ ৮৫ হাজার টাকা।

এদিকে পিক-আপটিকে থামার সংকেত দিলে আরো ২ জন মাদক ব্যবসায়ী গাড়ি থেকে পালিয়ে যায়। তারা হলো- জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের ময়না মিয়ার ছেলে জালাল মিয়া (৩৩) ও মহরম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (৩০)।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঙ্গবদ্ধভাবে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিল বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য, জব্দকৃত পিকআপ ও আটক মাদক ব্যবসায়ীদেরকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া পলাতক দুজনকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.