Sylhet Today 24 PRINT

সিলেটে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

উৎসব বোনাস ও চিকিৎসা ভাতার দাবিতে সিলেটে সমাবেশ করেছে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সিলেট নগরীর পশ্চিম শাহী ঈদগাহস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন- সরকার ঘোষিত শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য প্রতি বৎসর দুইটি উৎসব বোনাস ও মাসিক চিকিৎসা ভাতা প্রদানের সিদ্ধান্ত ২০০৪ সাল থেকে কার্যকর হলে সেই অনুযায়ী বাংলাদেশের সকল ব্যাংক তা প্রদান করলেও শুধুমাত্র গ্রামীণ ব্যাংক উক্ত উৎসব বোনাস ও চিকিৎসা ভাতা প্রদান করেনি। অনতিবিলম্বে উক্ত উৎসব, বোনাস ও চিকিৎসা ভাতা দেয়ার দাবি জানান বক্তারা।   

সিলেট বিভাগীয় গ্রামীণ ব্যাংক (অব.) কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা মো. আবুল ফজলের (এসপিও) সভাপতিত্বে ও এমএম ইউসুফ আলীর পরিচালনায় বিভাগীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক (অব.) কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. সামসুল আরেফিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক (অব.) কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অভি রঞ্জন রায়।

আরো বক্তব্য রাখেন, রাজশাহী প্রতিনিধি মো. আলমাছ উদ্দিন, দিনাজপুর প্রতিনিধি মো. শাহ আলম, ময়মনসিংহ প্রতিনিধি মো. ওয়ালি উল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি মো. জহির আহমদ ও মো. কামরুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি মো. আওলাদ হোসেন ভূঁইয়া, হবিগঞ্জ প্রতিনিধি বাহার মিয়া, মো. আব্বাস উদ্দিন, হাফিজুর রহমান, সুনামগঞ্জ জেলার মো. আফছার উদ্দিন, মো. নুর মিয়া, বরুণ চন্দ্র দাস, মো. রকন উদ্দিন, মৌলভীবাজার জেলা আশীষ চন্দ্র দেব যোগেন্দ্র শর্মা, মো. নুমানুর রহমান, নিরঞ্জন দেব, সিলেটের মোস্তাক আহমদ লস্কর, গোপাল কৃষ্ণ বিশ্বাস, লতিফ আহমদ চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.