Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ভারতীয় সিগারেটসহ ২ যুবক আটক

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ভারতীয় সিগারেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেওয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ করে। যার বাজার মূল্য ৯৬ হাজার টাকা।  এ সময় অটোরিক্সা থাকায় দুই যুবককে অবৈধ সিগারেট বহনের দায়ে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব মুড়িয়া ইউনিয়নের আব্দুল বাছিতের পুত্র মারুফ আহমেদ ও জকিগঞ্জ উপজেলার নয়াগ্রামের ছুরাব আলীর পুত্র মাছুম আহমদ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.