Sylhet Today 24 PRINT

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ১৪তম ঘর প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের পক্ষ থেকে তিন লক্ষ টাকা ব্যয়ে সিলেটের গোয়াইনঘাটে একজন বিধবাকে সেমিপাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ক্লাবের লো-কষ্ট হাউজিং প্রজেক্ট’র আওতায় গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও গ্রামের দুঃস্থ নারী সূর্যবান বেগমকে এবছর গূহায়নের আওতায় আনা হয়েছে। নির্মিত সেমিপাকা ঘরটি রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ১৪তম ঘর।

সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের আইপিডিজি প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আরসি সিলেট সেন্ট্রালের এই প্রকল্প অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মানবিক কাজ জনমনে রোটারীর ইমেজ বৃদ্ধি করেছে।

তিনি আগামীতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে গেষ্টঅব অনার হিসেবে উপস্থিত ছিলেন পাস ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারীয়ান পিপি মোহাম্মদ রেজাউল করিম রেজা, এডিশনাল পাস ডিস্ট্রেক্ট সেক্রেটারি এম এম আমিন সোহেল।

ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান এম এ রহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারীয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারীয়ান পিপি জিয়াউল হক, রোটারীয়ান পিপি নজরুল ইসলাম, রোটারীয়ান পিপি আব্দুল মুকিত, রোটারীয়ান আইপিপি অধ্যাপক সাব্বির আহমদ এবং গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.