Sylhet Today 24 PRINT

হাউজিং এস্টেটে রিকশা উল্টে আহত ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় স্পিডবেকারের ঝাঁকুনিতে রিকশা উল্টে আহত তসলিম আহমদ (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে তিনি গত ২৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে স্পিডবেকারের ঝাঁকুনিতে রিকশা উল্টে তিনি আহত হলে তাকে এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত ব্যবসায়ী তসলিম ব্যবসার পাশাপাশি নগরীর দরগাহ গেইট এলাকার হোটেল জাহাঙ্গীরের ম্যানেজার ছিলেন। তার বাসা নগরীর ৭নং ওয়ার্ডের পীর মহল্লা এলাকায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার তসলিম আহমদ রিকশাযোগে হাউজিং এস্টেটের ভেতর দিয়ে তার কর্মস্থলে যাচ্ছিলেন। হঠাৎ হাউজিং এস্টেট এলাকায় সিসিক কাউন্সিলর কয়েস লোদির কার্যালয়ের সামনে একটি স্পিডব্রেকারে তার রিকশাটি উল্টে যায়। এতে তিনি পরে গিয়ে গুরুতর আহত হন।

তারা আরো জানান, দুইদিন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থেকে রাতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.