শ্রীমংগল সংবাদদাতা | ১২ জুলাই, ২০১৫
সারা দেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে।
“নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে” প্রতিপাদ্য বিষয় নিয়ে শ্রীমংগলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।।
উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইফ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির শুভ উদ্বোধন করেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হক, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজীবুশ শহীদ প্রমুখ।
বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রনে সরকারের পাশপাশি সাধারন মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান ।